Main Menu

সিলেটের সঙ্গে ৩ ঘণ্টা পর স্বাভাবিক রেল যোগাযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর রেল সেতুর উপর সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর ফলে সিলেটের সঙ্গে ৩ ঘণ্টা সারাদেশের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শায়েস্তাগঞ্জ স্টেশন ছাড়ার পর ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানান, ট্রেনটি শায়েস্তাগঞ্জ স্টেশন অতিক্রম করে খোয়াই নদীর ব্রিজে ওঠার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন এনে দুপুর ২টার দিকে ট্রেনটিকে পেছনের শায়েস্তাগঞ্জ স্টেশনে নিয়ে আসা হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Share





Related News

Comments are Closed