Main Menu

অবশেষে ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের স্বীকৃতি দিলো ইসরায়েলের বন্ধু হিসেবে পরিচিত যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া।

রোববার (২১ সেপ্টেম্বর) পর্যায়ক্রমে এ ঘোষণা দেয় তিনটি দেশ।

এর মধ্যে প্রথম ঘোষণাটি আসে কানাডার পক্ষ থেকে। এরপর দ্বিতীয় দেশ হিসেবে অস্ট্রেলিয়া ও সবশেষে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের স্বীকৃতি দেয় ফিলিস্তিনিকে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার আনুষ্ঠানিক ঘোষণায় বলেন, শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধান পুনর্জীবিত করতে আমি আজ অসাধারণ এ দেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করছি যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এর আগে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে কানাডা; একইসঙ্গে ফিলিস্তিন এবং ইসরায়েলের জন্য একটি শান্তিপূর্ণ ভবিষ্যত গঠনে অংশীদারিত্বের প্রতিশ্রুতিও দিচ্ছে।

কানাডা ও অস্ট্রেলিয়া অবশ্য জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছিল। তবে, এর আগেই স্বীকৃতির ঘোষণা দিয়ে ফেলল তারা। অপরদিকে রোববার ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আভাস আগেই দিয়েছিল যুক্তরাজ্য।

Share





Related News

Comments are Closed