হবিগঞ্জে সিএনজি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আব্দুল করিম (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আলাবক্সপুর গ্রামে নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত করিম ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি পেশায় সিএনজি চালক এবং স্থানীয় বাজারে একটি হোটেলের ব্যবসা পরিচালনা করতেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করে করিমকে তীরের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মাধবপুর থানার ওসি মো. শহিদ উল্ল্যা বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Related News
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়Read More



Comments are Closed