সিলেটে পাথর বোঝাই ট্রাকে মিলল ২৪ বস্তা ভারতীয় পণ্য
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি পাথর বোঝাই ট্রাক হতে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট আটক করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
আটককৃত রমজান আলী (২৬) গোয়াইনঘাট জাফলং এলাকার শান্তিনগর ছৈলাখেল গ্রামের মৃত মনু মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর সদর সংলগ্ন চুনাহাটি জামে মসজিদের সামনে অবস্থান নেয় পুলিশ।
এদিন বিকেল সাড়ে ৪টায় জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক রাজন দেব’র নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স সিলেটগামী একটি ভাঙ্গা পাথর বোঝাই ট্রাক (নং ঢাকা মেট্রো -ট – ১৬-৭৮৯৮) কে সিগন্যাল দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা একজন পালিয়ে যায়। এ সময় পুলিশ রমজান আলীকে আটক করে ট্রাক সহ থানায় নিয়ে আসে।
পরবর্তীতে ট্রাকটি থেকে পাথর অপসারণ করলে পাথরের নিচে কৌশলে লুকিয়ে রাখা ২৪ টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে আরো জানা যায়, উদ্ধার হওয়া বস্তাগুলো থেকে ৩ লক্ষ ৩৩ হাজার পিস আইবল ক্যান্ডি চকলেট আটক করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লক্ষ ৩২ হাজার টাকার সমপরিমাণ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আটক আসামিকে বৃহস্পতিবার সকালে পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, সম্প্রতি সময়ে চোরাকারবারিরা চোরাচালানে বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করছে। সে বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে পুলিশের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
Related News
গোয়াইনঘাটে ট্রলি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেলRead More
বিয়ানীবাজারে আ.লীগ ও ছাত্রলীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের চারRead More



Comments are Closed