হবিগঞ্জে কিশোরী ধর্ষণ মামলায় দুই তরুণ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের মামলায় দুই তরুণকে গ্রেফতার করেছে র্যাব। ঢাকার চকবাজার এলাকা থেকে তাঁদের আটক করার পর চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়।
র্যাব জানায়, গত ১১ সেপ্টেম্বর উপজেলার ১৭ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় কিশোরীর মা থানায় মামলা করেন। কললিস্ট বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব জানতে পারে, মামলার আসামিরা ঢাকায় আত্মগোপনে আছেন। এরপর ১৫ সেপ্টেম্বর সোমবার র্যাব-৩ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলো—চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের সাতালিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে শিপন মিয়া (১৮) এবং জাহাঙ্গীর মিয়ার ছেলে নয়ন তালুকদার (২০)।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) বলেন, গ্রেফতার দুই আসামিকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed