সুনামগঞ্জ সীমান্তে চোরাই গরুর চালান জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় চোরাই গরুর চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার সিজারমূল্য আনুমানিক ১২ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে সীমান্ত পিলার ১২৩০/৮- এস এর ৫শ” গজ বাংলাদেশ অভ্যন্তরে বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ১৪টি চোরাই গরু আটক করা হয়। অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধীনস্থ বাঁশতলা বিওপি’র টহলদল।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণসহ চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed