তাহিরপুরে ৯০০ ছাত্রছাত্রীর অর্থ হাতিয়ে নিলেন শিক্ষক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে এক শিক্ষকের বিরুদ্ধে পরিচয়পত্র (আইডি কার্ড) দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযোগ ওঠা শিক্ষকের নাম জাকির হোসেন চৌধুরী। তিনি তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বিদ্যালয় শাখার শিক্ষক।
জানা যায়, তিন বছর আগে আইডি কার্ড তৈরি করে দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের থেকে জনপ্রতি ১১০ টাকা নেন জাকির হোসেন। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ৯০০ শিক্ষার্থীর কাছ থেকে লাখ খানেক টাকা নেন তিনি। দীর্ঘ দিনেও শিক্ষার্থীদের আইডি কার্ড দেওয়া হয়নি, আবার অর্থও তারা ফেরত পায়নি। এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। সম্প্রতি বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা হলে জাকির হোসেন শিক্ষার্থীদের ধমক দেন ও ভয়ভীতি দেখান। পাঠদান করতে গিয়ে বিষয়টি অন্য শিক্ষকরাও জানতে পারেন। বিষয়টি প্রধান শিক্ষককে জানানো হলে তিনি দ্রুত সমাধান করতে জাকির হোসেনকে আলটিমেটাম দেন।
কয়েকদিন আগে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির কয়েক শিক্ষার্থী জাকির হোসেনের কাছে আইডি কার্ড দাবি করলে তিনি তাদের ওপর ক্ষুব্ধ হন। পরে জানাজানি হওয়ার আশঙ্কা করে বিষয়টি ধামাচাপা দিতে দশম শ্রেণির তিন ছাত্রীকে টাকা ফেরত দেন তিনি।
বিষয়টি স্বীকার করে শিক্ষক জাকির হোসেন বলেন, বিভিন্ন সমস্যার কারণে শিক্ষার্থীদের কার্ড করে দেওয়া সম্ভব হয়নি। এ কারণে শিক্ষার্থীদের টাকা ফেরত দিতে শুরু করেছেন। ইতোমধ্যে কয়েকটি ক্লাসের কিছু শিক্ষার্থীর টাকা ফেরত দিয়েছেন তিনি।
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম বলেন, তিনি গত ছয় মাস হয় প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছেন। বিষয়টি জানার পর অভিযুক্ত শিক্ষক জাকির হোসেনকে ডেকে গত ২৬ আগস্ট একটি জরুরি সভা করেন। ওই শিক্ষককে আগামী ১৫ দিনের মধ্যে শিক্ষার্থীদের টাকা ফেরতের আলটিমেটাম দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি এবং তাহিরপুরের ইউএনও মেহেদী হাসান মানিক বলেন, তিনি সম্প্রতি এ উপজেলায় যোগদান করেছেন। বিষয়টি সম্পর্কে জেনে তদন্ত সাপেক্ষে শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
Related News
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More
সুনামগঞ্জে ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পৈতৃক সম্পত্তি বিক্রির বিরোধের জেরে ভাবী হামিদা খানমকে (৬০) হাতুড়িRead More



Comments are Closed