Main Menu

গোলাপগঞ্জে স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্নহনন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নে স্ত্রীর সাথে অভিমান করে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহত সোহেল আহমদ (৪৬) গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের নোয়াই দক্ষিণভাগ এলাকার চৌধুরী পাড়ার মরহুম মজম্মিল আলীর ছেলে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ খবর পেয়ে সোহেলের ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন থেকে সোহেলের স্ত্রীর সাথে মনমালিন্যতা চলছিল। এরই জের ধরে স্ত্রীর সাথে রাগ করে মঙ্গলবার রাতের কোনো এক সময় তিনি নিজ বসত ঘরে রশি দিয়ে নিজের গলায় ফাস দেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় চেয়ারম্যান থানাপুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed