হবিগঞ্জে পুরাতন কূপে নতুন গ্যাসের সন্ধান
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে রশিদপুর গ্যাস ফিল্ডের ৩ নম্বর পুরাতন কূপে নতুন করে গ্যাসের সন্ধান মিলেছে। কূপটি থেকে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশাবাদ করা হচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্স তার নিজস্ব রিগ দিয়ে কূপটির ওয়ার্কওভারে সফল হয়েছে। ওই কূপটিতে গত ৫ সেপ্টেম্বর ওয়ার্কওভারের সময় প্রাকৃতিক গ্যাসের প্রবাহ নিশ্চিত হয়েছে বাপেক্স। আগামী দশ বছর কূপটি থেকে গ্যাস পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।
ওয়ার্কওভার কাজে প্রায় ৭৩ কোটি টাকার মতো খরচ প্রাক্কলন করা হয়েছে। কুপটি থেকে গ্যাসের উপজাত কনডেনসেট পাওয়া যাবে বলে জানা গেছে।
সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের আওতাধীন গ্যাস ফিল্ডগুলোতে ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রশিদপুর-৩ এর পাশাপাশি কৈলাশটিলা-১ ও বিয়ানীবাজার-২ কূপের ওয়ার্কওভারের কাজ চলমান রয়েছে।
রশিদপুর গ্যাস ফিল্ডের সবচেয়ে সুবিধার হচ্ছে পাইপলাইন ও প্রসেস প্ল্যান্ট বিদ্যমান রয়েছে। গ্যাস উত্তোলন ও সরবরাহের ক্ষেত্রে অন্য কোনো জটিলতা নেই কূপটিতে। এর আগে গত ১২ জুলাই পুরাতন এই কুপটিতে অনুসন্ধান শুরু করে বাপেক্স।
রশিদপুর গ্যাসফিল্ডের ডিজিএম সুমন বিকাশ দাশ বলেন- আমরা এখনও কুপটি বুঝে পাইনি। আশা করছি আগামি ৭ থেকে ১০ দিনের মধ্যে বুঝে পাব। আশা করা যাচ্ছে কুপটি থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। তবে বিস্তারিত সব কাজ শেষ করে বলা যাবে।
বর্তমানে রশিদপুর গ্যাস ফিল্ডের ১১টি কুপের মধ্যে ৭টি কুপ থেকে প্রতিদিন গড়ে ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে।
Related News
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়Read More



Comments are Closed