সিলেটে সীমান্তে সোয়া কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, দমদমিয়া এবং বাংলাবাজার বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে ভারতীয় শাড়ী, মহিষ, জিরা, গরু, পিয়াজ, চকলেট, বডি স্প্রে, চিনি, বিভিন্ন প্রকার ক্রিম, ফেসওয়াস, সাবান, হেয়ার জেল, শ্যাম্পু, বিয়ারসহ বিপুল পণ্য আটক করা হয়। এছাড়া অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রলিও জব্দ করা হয়েছে।
আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২৫ লক্ষ ৫৩ হাজার ৩৩০ টাকা বলে জানায় বিজিবি।
বিজিবি জানায়, আটককৃত মালামাল বিধি মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাজমুল হক জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।”
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed