চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জশনে পদদলিতে ২ জনের মৃত্যু, আহত ৬
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসে পদদলিত হয়ে দুজন নিহত হয়েছেন। আরও অন্তত ৬জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনা ঘটে আজ শনিবার দুপুর ১২টার দিকে।
মারা যাওয়া দুজন হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা আইয়ুব আলী (৬০) ও নগরের কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৩)। আহত অবস্থায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা নিহত ও আহতদের তথ্য নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিমের সদস্য আমিনুর রহমান জানিয়েছেন, মানুষের ভিড়ে গরমে অসুস্থ হয়ে কয়েকজন নিচে পড়ে যান। এ সময় পদদলিত হয় তারা। আহত অবস্থায় মোট আটজনকে হাসপাতালে নিয়ে আসা হয়, যেখানে দুজনের মৃত্যু হয়।
Related News
রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ জনRead More
চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ৮ জনের মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে একটি জাহাজভাঙা কারখানায় গ্যাস লিকেজেরRead More



Comments are Closed