Main Menu

সুনামগঞ্জে সুরমা নদী থেকে সম্ভাব্য এমপি প্রার্থীর লাশ উদ্ধার

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজের তিন দিন পর সুরমা নদী থেকে উদ্ধার হয়েছে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর (৫২) লাশ।

Manual2 Ad Code

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শান্তিগঞ্জ ও দিরাই উপজেলার মধ্যবর্তী শরীফপুর এলাকার পুরোনো সুরমা নদীতে তার লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

লাশ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান চৌধুরী।

মাওলানা মুশতাক আহমদ গাজিনগরী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি। তিনি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আবদুল মান্নানের ছেলে।

Manual6 Ad Code

গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন।

Manual2 Ad Code

এদিকে নদী থেকে লাশ উদ্ধারের সংবাদ পেয়ে মুশতাক আহমদকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ করে জড়িতদের ফাঁসির দাবিতে শান্তিগঞ্জের পাথারিয়া বাজারে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে জমিয়ত।

এতে বক্তব্য দেন কেন্দ্রীয় জমিয়তের সহসভাপতি শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান, সুনামগঞ্জ-৩ আসনে জমিয়তের মনোনয়ন প্রত্যাশী মাওলানা হাম্মাদ আহমদ গাজিনগরী ও জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যবুর রহমান। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুশতাক আহমদের হত্যায় জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন তারা।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code