Main Menu

সিলেট সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় চকলেট, মদ ও গরু জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট, মদ, গরু এবং অন্যান্য অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য প্রায় ৪২ লাখ ৬১ হাজার ৯৪০ টাকা।

বিজিবি সূত্র জানায়, গত ৪ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপি এলাকায় সীমান্ত থেকে ৫ কি.মি দেশের অভ্যন্তরে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় আই বল চকলেট ৩,৯০০ পিস, কিটক্যাট চকলেট ৫০৪ পিস, ডেইরী মিল্ক চকলেট ৩৯,৩৬০ পিস এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি টাটা পিকআপ আটক করা হয়। জব্দকৃত মালামালের সিজারমূল্য ২৭ লাখ ৮৮ হাজার ১৪০ টাকা।

এরপর ৫ সেপ্টেম্বর ভোরে জৈন্তাপুর, লালাখাল, গুয়াবাড়ী ও লক্ষীবাজার বিওপি এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ভারতীয় মদ ৪৭ বোতল, গরু ৬টি, জিরা ২৩৯ কেজি এবং বেটনোভেট ক্রিম ৫,০৪০ পিস জব্দ করা হয়। এ অভিযান থেকে জব্দকৃত মালামালের সিজারমূল্য ১৪ লাখ ৭৩ হাজার ৮০০ টাকা।

উভয় অভিযানের মাধ্যমে জব্দকৃত মালামালের মোট সিজারমূল্য দাঁড়িয়েছে ৪২ লাখ ৬১ হাজার ৯৪০ টাকা।

পিএসসি জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার জানান, জব্দকৃত ভারতীয় চকলেট ও ঔষধ কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।

Share





Related News

Comments are Closed