সিলেটে নিজ ঘরে ঝুলছিল স্কুলশিক্ষিকার নিথর দেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এক স্কুলশিক্ষিকা তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর লামাবাজার ছায়ানীড় ৩১ নম্বর বাসার ৫ম তলার ফ্ল্যাট থেকে ওই স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করা হয়।
মিলি দে (২৫) নামের ওই স্কুল শিক্ষিকা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিলুয়া চা বাগানের মৃত মলয় কান্তি দে’র মেয়ে। মা সঞ্চিতা দে’র সাথে তিনি লামাবাজারের ওই বাসায় থাকতেন এবং নগরীর কাজিটুলাস্থ ‘কিডস ক্যাম্পাস’ স্কুলে শিক্ষকতা করতেন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে সঞ্চিতা দে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাত ১০টার দিকে বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশিদের সহযোগিতায় দরজা ভেঙে ভেতরে মিলি দে’র ঝুলন্ত লাশ দেখতে পান।
ঝুলন্ত অবস্থা থেকে মিলিকে নামিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
Related News
নদী ভাঙন ও বন্যা ঠেকাতে সিলেটে স্থায়ী সমাধানের পথে সরকার: বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা মোকাবিলায় স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More



Comments are Closed