Main Menu

বাহুবলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫টি বাড়ি পুড়ে ছাই

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার তারাপাশা গ্রামের আছকির মিয়ার বাড়িতে রান্নার সময় বিস্ফোরণের ফলে মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে আছকির মিয়ার ঘরসহ ৫টি বসতবাড়ির ৮টি ঘর পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের সময় বিকট শব্দে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে বাহুবল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাহুবল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার এনামুল হোসেন চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্না করার চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় ৮টি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক অর্ধকোটি টাকা।

Share





Related News

Comments are Closed