Main Menu

আইসল্যান্ড সবচেয়ে শান্তিপূর্ণ দেশ, বাংলাদেশ ১২৩তম

বৈশাখী নিউজ ডেস্ক: গ্লোবাল পিস ইনডেক্স ২০২৫-এর প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকায় শীর্ষে আইসল্যান্ড অবস্থান করেছে। অন্যদিকে, বাংলাদেশের অবস্থান ১২৩তম।

ইকোনমিকস অ্যান্ড পিস ইনস্টিটিউট (আইইপি) ১৬৩টি স্বাধীন রাষ্ট্র ও অঞ্চলকে মূল্যায়ন করে এই ইনডেক্স প্রকাশ করেছে।

মূল্যায়নের ক্ষেত্রে বিবেচিত হয়েছে সমাজিক নিরাপত্তা, চলমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘর্ষ এবং সামরিকীকরণের মাত্রা।

আইসল্যান্ডের পরে শান্তিপূর্ণতার দিক থেকে অবস্থান করছে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড।

ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ৪৬তম অবস্থানে রয়েছে, আর ব্রাজিলের অবস্থান ১৩০তম।

তালিকার শেষ অবস্থানে রয়েছে রাশিয়া, আর মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান ১২৮তম।

Share





Related News

Comments are Closed