৫ দফা দাবিতে হবিগঞ্জে ভূমিহীন আন্দোলনের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ভূমিহীন আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২৬ আগস্ট মঙ্গলবার সকাল ১১ টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ৫ দফা দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মোহাম্মদ মতিন শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, মহসিন শেখ, মোছাম্মদ সুমি আক্তার, মোছাম্মদ রুমা আক্তার, মোহাম্মদ কাউসার, মোহাম্মদ রাসেল, ময়না প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখিত ৫ দফা দাবি হচ্ছে-
১) ভূমি ও কৃষি সংস্কার কমিশন করতে হবে।
২) ফসলী মাঠে অধিক হারে বজ্র নিরোধক দন্ড স্থাপন করতে হবে।
৩) ভূমিদস্যুদের কাছ থেকে খাস জমি উদ্ধার করে প্রকৃত ভূমিহীন কৃষকদের মধ্যে বন্টন করতে হবে।
৪) জলদস্যুদের কাছ থেকে জলমহল উদ্ধার করে জেলেদের মাঝে বন্দবস্ত প্রদান করতে হবে।
৫) সকল ভূমিহীন, অসহায়, নদীভাঙ্গা ও দরিদ্র মানুষদের টিসিবি কার্ডের আওতাভুক্ত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি
Related News
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়Read More



Comments are Closed