সিলেটে ছাত্রদল নেতা লিটনের ফাঁসির রায় বাতিলের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ছাত্রদল নেতা আব্দুল মালিক (আন্নু মালিক) লিটনের ফাঁসির রায় বাতিলের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেছে ছাত্রদল নেতা কর্মীরা।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে সিলেট আদালত চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সহ সভাপতি এডভোকেট শাহজাহান সিদ্দিকী, বিশিষ্ট মুরব্বি হাজী শহীদ উদ্দিন, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনার, সহ সাংগঠনিক সম্পাদক মুফাজ্জল চৌধুরী মূর্শেদ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক ষড়যন্ত্রে মাদক মামলায় কারান্তরীন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল মালিক লিটন। পরাজিত ফ্যাসিবাদি আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার ও রাজনৈতিকভাবে সাজানো মামলায় লিটনের বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। অবিলম্বে আদালতের দেয়া রায় স্থগিত করে তাকে মুক্তি দিতে হবে। বক্তারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে তাকে মুক্তির ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তীকালীন সরকার ও আইন বিচার বিভাগের দৃষ্টি কামনা করেন।
বিক্ষোভ সমাবেশে সিলেট জেলা, মহানগর, গোয়াইনঘাট উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed