Main Menu

সিলেটে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নগরীর শাহাজালাল ব্রিজের দক্ষিণ অংশে ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সফিকুর রহমান (৫৮) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পালপাড়া গ্রামের মৃত ফাতির আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান- বেলা ২টার দিকে সফিকুর রহমান মোটরসাইকেল চালিয়ে শহরের দিক থেকে শাহজালাল ব্রিজ পার হয়ে দক্ষিণ সুরমার দিকে যাচ্ছিলেন। শাহজালাল ব্রিজ থেকে (দক্ষিণ পাশে) নামতেই বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে সফিকুর রহমানের মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন- ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা ঘটানো ট্রাকের চালক ও হেল্পার পালিয়ে গেছেন, তবে ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে।

Share





Related News

Comments are Closed