প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ পাভেল (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন সজীব মোল্লা ওরফে ইমরান (২৪) নামে আরও একজন।
শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে ইউনিয়নের ইসলামপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মোসলেম মাস্টারের ছেলে। আহত ইমরান একই গ্রামের আব্দুর সবুর মোল্লার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, মাদক ব্যবসা ও পূর্ববিরোধ নিয়ে পাভেলের সঙ্গে জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামাণিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে বাজারে কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষরা পাভেল ও ইমরানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে পথেই পাভেল মারা যান।
জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা বলেন, পাভেল নিয়মিত নামাজ-কালাম পড়তো, ভালো ছেলে ছিল। মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। এর সঠিক বিচার আমরা চাই।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, পরিস্থিতি স্বাভাবিক আছে।
Related News
স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর পুঠিয়ায় আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগRead More
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More



Comments are Closed