Main Menu

মাঝ আকাশে বিমানে নগ্ন অবস্থায় বিমানবালা

আর্ন্তজাতিক ডেস্ক: মাঝ আকাশে ঘটে গেলো অভাবনীয় কাণ্ড! ব্রিটিশ এয়ারওয়েজের এক বিমানবালাকে বিমানের টয়লেটে নগ্ন অবস্থায় পাওয়া গেছে। শুধু তাই নয়, এ সময় তিনি ছিলেন মাদকাসক্ত।

শনিবার (২৩ আগস্ট) নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ওই বিমানবালার নাম হ্যাডেন পেন্টেকস্ট (৪১)। ক্যালিফোর্নিয়া থেকে লন্ডনগামী ফ্লাইটে কর্মরত ছিলেন তিনি। ফ্লাইট চলাকালে আচমকা তাকে খুঁজে পাওয়া যায় টয়লেটে নগ্ন অবস্থায়।

ঘটনার সময় পেন্টেকস্ট প্রচণ্ডভাবে ঘামছিলেন এবং সহকর্মীদের সঙ্গে বকাবকি করছিলেন। পরে রক্ত পরীক্ষায় প্রমাণ মেলে, তার শরীরে ছিল মেথামফেটামিন ও অ্যামফিটামিন।

কর্তৃপক্ষ তাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করে মামলা দায়ের করেছে। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর পেন্টেকস্টকে জামিনে মুক্তি দেওয়া হলেও, শিগগিরই তাকে আইলওয়ার্থ ক্রাউন কোর্টে সাজার রায়ের মুখোমুখি হতে হবে।

ব্রিটিশ এয়ারওয়েজ এ ঘটনায় কোনো মন্তব্য না করলেও, ইতোমধ্যেই এয়ারলাইন্সটির সুনাম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Share





Related News

Comments are Closed