জকিগঞ্জে ভারতীয় বিড়ির চালানসহ ৩ জন গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ির চালান জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে জকিগঞ্জ থানা পুলিশের একটি দল ১নং বারহাল ইউনিয়নের শাহাবাগ পয়েন্ট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় একটি পিকআপ গাড়ি থেকে ৪ লাখ ২০ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ করা হয়।
ঘটনাস্থল থেকে পিকআপে থাকা তিনজনকে আটক করে পুলিশ। তারা হলেন মো. আব্দুশ শুকুর (৪৮), পিতা-জালাল আহমদ, সাং- আগফৌদ (গাংপার সুরাইঘাট); মাহবুব আলম (২৮), পিতা-মানিক মিয়া, সাং-নেহালপুর এবং আবু তাহের (২০), পিতা-জহির উদ্দিন ওরফে জইন উদ্দিন, সাং-নেহালপুর, থানা-কানাইঘাট, জেলা-সিলেট।
জব্দকৃত বিড়ি ও আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের চেষ্টাকালে মা-মেয়ে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টাকালে মা ও মেয়েকে আটকRead More
গোলাপগঞ্জে ফসলী জমি থেকে রাতে কৃষকের পাকা ধান কেটে নিল কে!
গোলাপগঞ্জ সংবাদদাতা: গোলাপগঞ্জে রাতের অন্ধকারে ক্ষেতের ফসলী জমি থেকে কৃষকের ধান কেটে নিয়ে গেছে কেRead More



Comments are Closed