সিলেটে আবাসিক হোটেলে থেকে ৯ যুবক-যুবতী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে পৃথক অভিযানে ৯ যুবক-যুবতীকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শনিবার (২৩ আগস্ট) বিকেল পৌণে তিনটা থেকে পৌণে ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, বিকেল পৌণে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোডের হোটেল ‘বাধান’-এ অভিযান চালানো হয়।
এসময় হোটেলটির বিভিন্ন কক্ষ থেকে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৩ যুবক ও ২ যুবতিকে আটক করা হয়।
আটকরা হলেন, হোটেল ম্যানেজার জামাল মিয়া (৩২), মাইন উদ্দিন (২০), তাহলিল আহমেদ (২৩), মাহি আক্তার (২৫) ও কলি বেগম (২৩)।
পরে বিকেল পৌণে ৫টার দিকে গোয়েন্দারা অভিযান চালান নগরীর হুমায়ুন রশীদ চত্ত্বর এলাকার ঢাকা প্যালেস হোটেলে।
এ হোটেল থেকে অনৈতিক কাজের অভিযোগে আটক করা হয় দুই যুবক ও দুই যুবতিকে। তারা হলেন, মো. আসাদুজ্জামান (২৬), মো. ফাহিম আহমদ (২৬), জান্নাতুল ফেরদৌস (২৫) ও মনি আক্তার (১৯)।
আটককৃতদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি। তাদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম।
Related News
পুঁজিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সাম্যের সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করুন: রাজেকুজ্জামান রতন
বৈশাখী নিউজ ডেস্ক: মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী ও বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিকRead More
সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ এসএমপি’র
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিত করতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেলRead More



Comments are Closed