চুনারুঘাটে জমি নিয়ে বিরোধে ভাগনের হাতে মামা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধে ভাগিনার হাতে মামা খুন হয়েছেন। নিহত ছেরাগ আলী (৫৫) উপজেলার মহদিরকোনা গ্রামের সুরুজ আলীর পুত্র। পুলিশ দুজনকে আটক করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে যান নিহত ছেরাগ আলীসহ তার লোকজন। এ সময় তার বোন নুর নাহার স্বামী আবুল কাসেম ও পুত্র বিকাশকে নিয়ে বাধা প্রদান করেন। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষে চেরাগ আলী গুরুতর আহত হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছেরাগ আলী মারা যান।
স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রমিজ উদ্দিন জানান, নিহত ছেরাগ আলী ও তার বোনের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি সালিশ বৈঠকে শেষ হয়েছে। কিন্তু কোর্ট থেকে মামলা তুলে না নেয়ায় পুনরায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মোঃ নুর আলম বলেন, ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আইনগতব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
হবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখিRead More
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় দুলাল দেব নামে এক ব্যবসায়ীRead More



Comments are Closed