Main Menu

সুনামগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই পৌর শহরের চন্ডিপুর গ্রামে সোমা আক্তার (২১) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিহত সোমা আক্তার এক সন্তানের জননী এবং চন্ডিপুর গ্রামের কয়েস মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি উপজেলার চরনারচর ইউনিয়নের লৌলারচর গ্রামে।

নিহতের শ্বশুরবাড়ির লোকজন দাবি করছেন, সোমা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তবে নিহতের বোন সাবিনা আক্তার অভিযোগ করেছেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) উত্তম কুমার দাস জানান, ‘পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Share





Related News

Comments are Closed