সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ তরুণ-তরুণী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর পূর্ব মিরাবাজারের একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ৪ জন নারীসহ মোট ৬ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১১ আগস্ট) বিকেলের দিকে নগরীর মিরাবাজারের ‘গ্র্যাণ্ড মাফি’ হোটেলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সৈয়দ রিয়াদ আহম্মদ (২৩), হোটেল গ্র্যাণ্ড মাফির ম্যানেজার রাতুল দাস (২৪), সম্পা বেগম (২৭), জান্নাতুল ফেরদৌসি জয়া (২৭), রাবিয়া খানম (২৫), মোরছানা আক্তার (২৬)।
জানা যায়, সোমবার (১১ আগস্ট) বেলা পৌনে ৪টার দিকে নগরীর মিরাবাজারের ‘গ্র্যাণ্ড মাফি’ হোটেলের বিভিন্ন কক্ষে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ৪ জন নারী মোট ৬ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed