ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পাপুয়া উপকূলে ৬.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাথমিকভাবে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কোনো সুনামি সতর্কতাও নেই।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৮টা ২৪ মিনিটে ইন্দোনেশিয়ার এই ঘটনা ঘটেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপের (ইউএসজিএস) তথ্যমতে, ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। এর কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার উপকূলীয় জনবহুল শহর আবেপুরা থেকে ১৯৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে।
ভূমিকম্পের পর প্রাথমিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো সুনামি সতর্কতা জারি করেনি।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed