সিলেটে ৯ বস্তা ভারতীয় মদসহ পিকআপ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সোবহানীঘাট পয়েন্ট থেকে ভারতীয় মদবোঝাই একটি পিকআপ আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ।
শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান চালানো হয়।
এসএমপি’র এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ওই সময় সার্জেন্ট জাহিদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছিলেন। এসময় সন্দেহজনক একটি পিকআপকে সিগন্যাল দিলে চালক গাড়ি ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে পিকআপটি তল্লাশি করে ৯ বস্তা ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ৩৭৫ মিলিলিটার পরিমাণের ১৯০ বোতল হুইস্কি ও ১৮ বোতল ভদকা রয়েছে।
আটককৃত মদ ও পিকআপটি জব্দ তালিকা করে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
Related News
সিলেটে ১৪ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ৩১৯টি ভারতীয় কম্বলসহ একটি কাভার্ডভ্যান জব্দ করাRead More
সোমবার সিলেট আসছেন এনসিপির কেন্দ্রীয় ৩ নেতা
বৈশাখী নিউজ ডেস্ক: ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখRead More



Comments are Closed