ঢাকাগামী কালনী এক্সপ্রেসে ৬ লাখ টাকার বিদেশি সিগারেটসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের খাবার বগি থেকে প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিদেশি সিগারেটসহ স্বদেশ সাহা (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৯ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
রোববার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম।
আটককৃত স্বদেশ সাহা নরসিংদী সদর উপজেলার পশ্চিম দত্তপাড়া গ্রামের নিরঞ্জন চন্দ্র সাহার ছেলে।
রেলওয়ে ডিবি জানায়, সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেসের খাবার বগিতে সিগারেটের কার্টনের ওপর বসে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৪৫ কার্টুন Oris, ১১৮ কার্টুন Mond এবং ৪৮ কার্টুন Patron ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। তিনি এসবের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
Related News
সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪Read More
কুমিল্লায় তাজমিনকে ধানখেতে গামছা পেঁচিয়ে হত্যা করেন সুমন
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৩) গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাRead More



Comments are Closed