সিলেটে আবাসিক হোটেল থেকে ৭ যুবক-যুবতী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৭ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
রবিবার (১০ আগস্ট) বেলা আড়াইটার দিকে নগরীর দক্ষিণ সুরমা থানাধীন চাঁদনীঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, হোটেলের ম্যানেজার আব্বাস আলী (৪৮), রুমান আহমদ (২৪), কামরুল ইসলাম (২০), রাহেল আহমদ (২৪), মো. রাজিব মিয়া (১৯), হালিমা আক্তার (১৯), নাজমুন নাহার (২৬)।
জানা যায়, রবিবার (১০ আগস্ট) বেলা আড়াইটার দিকে চাঁদনীঘাট এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযান চলাকালে হোটেল আল তাকদীরে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৫ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট ৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।’
Related News
সিকৃবিতে চালু হলো ‘উদ্ভিদের হাসপাতাল’
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ‘প্লান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪Read More
সিলেট আলিয়া মাদরাসার পাশে যা যা করা যাবে না, পুলিশের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে অধীনে ফাযিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষেরRead More



Comments are Closed