মাধবপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার, শাশুড়ি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে কচুরিপানার ভেতর থেকে মায়েশা আক্তার (২০) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, পরিকল্পিত হত্যা।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার সোনাই আশ্রয়ণ প্রকল্পের পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মায়েশা আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় কচুরিপানার ভেতর থেকে বের হয়ে থাকা পা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহতের বাবার দাবি, মায়েশাকে পরিকল্পিতভাবে হত্যা করে তার স্বামী সোহাগ ও পরিবারের সদস্যরা মরদেহ গোপনে ডোবার কচুরিপানায় লুকিয়ে রাখে।
জানা যায়, প্রায় ১ বছর আগে সোনাই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মুক্তিযোদ্ধা হাসিম মিয়ার ছেলে সোহাগ ওরফে রমজান মিয়ার সঙ্গে প্রেম করে বিয়ে হয় মায়েশার। কিন্তু বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। প্রায় ১০ দিন আগে মায়েশা নিখোঁজ হন। বহু খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় স্বামী সোহাগ আত্মগোপনে রয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদ উল্লা জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো মামলা হয়নি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি রুমানা বেগম (৫২) কে আটক করা হয়েছে। তদন্ত চলছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Related News
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়Read More



Comments are Closed