ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে মিছিল দেওয়ার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামের মো. শফিক মিয়ার ছেলে মো. কামরুল হাসান (১৮), একই গ্রামের মো. মুহিবুর রহমানের ছেলে মো. রেদুয়ান ইসলাম (২০) ও মো. হাজির উদ্দিনের ছেলে মো. আরিফ বিল্লাহ আল মামুন জুনায়েদ (২৫)।
পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে এমন খবর পেয়ে তারা এসে এ ৩ জনকে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ। তিনি বলেন- এ তিনজনের বিরুদ্ধে পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed