সুনামগঞ্জে সুদের চাপে “চিরকুট” লিখে ব্যবসায়ীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে মহাজনের সুদের চাপ সইতে না পেরে কানু সরকার নামে এক থাই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
গত সোমবার (২১ জুলাই) জামালগঞ্জ নতুনপাড়ার রবীন্দ্র ভৌমিকের ভাড়াটিয়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
কানু সরকার (৪৫) দিরাই উপজেলার সরমঙ্গল ইউপির হাসিমপুর গ্রামের প্রয়াত অমরচাঁদ সরকারের ছেলে। আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে যান কানু সরকার।
চিরকুটে তিনি লিখেন, বরাবর জামালগঞ্জ থানা ওসি স্যার, আমি বিচার চাই, আমি কানু বাবু আপনার কাছে বিচার চাই। ৫৫ হাজার টাকা মাসুকের কাছ থেকে নিয়ে লাভ সহ ৮০ হাজার টাকা দিয়েছি। তারপরেও মাসুক আমাকে হুমকি দেয় টাকা না দিলে পিটিয়ে টাকা আদায় করবে, এই ভয়ে আমি আমার জীবন ত্যাগ করলাম। আজ তিনটার ভিতরে টাকা না দিলে আমার বাসার মালামাল নিয়ে যাবে। এ বিষয়ে নীচতলার স্বপন জানে। ইতি আমি বিচার চাই। কানু বাবু। এই মরার দায় মাসুক ও তার বউ।
প্রয়াত কানু সরকারের স্ত্রী প্রতিমা তালুকদারের মামলার অভিযোগ থেকে জানা যায়, প্রতিমা তালুকদারের স্বামী কানু সরকার দিরাই থেকে এসে জামালগঞ্জ নতুনপাড়ায় থাই গ্লাসের ব্যবসা করেন। সেই সুবাদে ব্যবসার অর্থ সংকট দেখা দিলে তেলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মাসুকের কাছ থেকে ৫৫ হাজার টাকা সুদে নেন। নিয়মিত সুদ দেওয়ার পরেও দুইমাস বিভিন্ন সমস্যায় নিয়মিত সুদ দিতে না পারায় আমার স্বামী রবীন্দ্র ভৌমিকের বাসায় এসে হুমকি দেয়। বিকেল ৩টার মধ্যে সুদসহ সমুদয় টাকা না দিলে বাসার সকল মালামাল নিয়ে যাবে। আমি তখন আমার বাবার বাড়ি দিরাই ছিলাম। দিরাই থেকে মোবাইলের মাধ্যমে খবর পাই আমার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আমি দিরাই থেকে এসে থানায় সংবাদ দেই। থানার লোকজন এসে তাকে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন। সুরতহালের সময় তার নিকট একটি চিরকুট পাই। এতে মনে হয় আমার স্বামী কানু সরকারকে আত্মহত্যার জন্য মানসিক ভাবে প্ররোচিত করা হয়েছে।
তিনি আরও বলেন আমার স্বামী সুদখোর মাসুক ও তার স্ত্রী শিল্পী বেগমের অত্যাচারে এবং চাপ প্রয়োগে আত্নহত্যা করেছে। আমি এর দৃষ্টান্তমূলক বিচারের জন্য দুইজনকে অভিযুক্ত করে জামালগঞ্জ থানায় মামলা করেছি।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আত্মহত্যার বিষয়ে কানু সরকারের স্ত্রী প্রতিমা তালুকদার বাদী হয়ে জামালগঞ্জ থানায় দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে জামালগঞ্জ থানায় আত্মাহত্যা ও প্ররোচনা প্রদানের অপরাধে (৩০৬ পেনাল কোড ১৮৬০ ধারা) একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং ১১,তারিখ-২২/০৭/২৫। আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed