Main Menu

সুনামগঞ্জে ১০ লাখ টাকার ভারতীয় কসমেটিক্স পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র নিয়মিত অভিযানে ১টি মোটর সাইকেলসহ বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়েছে।

শনিবার (২১ জুন) ভোরে এসব পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীরনগর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় নারায়নতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১২/৯-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শহীদ মিনার নামক স্থান হতে ১টি মোটর সাইকেলসহ ৮৩১ পিস ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করে। যার আনুমানিক মূল্য দশ লাখ পাঁচ হাজার টাকা।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed