সিলেট সীমান্তে ৯৭ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি।
শুক্রবার (২০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ টহল দল দুটি পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার অভ্যন্তরে অভিযান চালিয়ে আই ক্যান্ডি ছোট ৩,১০,০০০ পিস, আই ক্যান্ডি বড় ১,২০০ পিস, কিটক্যাট ৩ ফিংগার ১,২৬০ পিস এবং ২ ফিংগার ২,১০০ পিস আটক করা হয়, যার সিজার মূল্য ধরা হয়েছে ৯৫,৬৫,২০০ টাকা।
একই দিনে কানাইঘাট উপজেলার বাদশা বাজার এলাকায় আরও এক অভিযানে ৬০ কেজি চা-পাতা এবং ৬০ কেজি কফি আটক করা হয়, যার সিজার মূল্য ২,০৪,০০০ টাকা।
দুই অভিযানে জব্দকৃত মালামালের মোট মূল্য ৯৭,৬৯,২০০ টাকা। বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষায় গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান বিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed