লাখাইয়ে তুচ্ছ ঘটনায় ভাইয়ের হাতে ভাই খুন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে আপন দুই চাচাতো ভাইয়ের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপর চাচাতো ভাই মহিবুর (৩২) নামে এক যুবক নিহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার (২০ জুন) এ ঘটনা ঘটে। মহিবুর মুড়িয়াউক গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন সকালে নিহত মহিবুরের একটি ছাগল তার আপন চাচাতো ভাই দুদু মিয়ার বাড়ীর সিম গাছ খেয়ে ফেলে, তুচ্ছ এ বিষয়কে কেন্দ্র করে উভয়ের মাঝে বাকবিতাণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
এক পর্যায়ে দুদু মিয়া সহ তার লোকজন মুহিবুরের উপর ঝাপিয়ে পড়ে এবং বেদড়ক মারপিট করলে অসুস্থ হয়ে পড়ে মুহিবুর।
অসুস্থ মুহিবুরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে, এসময় গুরুতর অসুস্থ মুহিবুরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কুলে ঢলে পড়েন তিনি।
খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী, ওসি তদন্ত কৃষ্ণ চন্দ্র মিত্র, পুলিশের উপপরিদর্শক আকতারুজ্জামান, মানিক সাহা ও এএসআই আনোয়ারুল হক সহ সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ঘটনা স্থলে যান এবং হুকুম আলীর পুত্র বায়েজিদ, জমসু মিয়ার পুত্র সাদ্দাম ও ধনু মিয়ার স্ত্রী শেফালী আক্তারকে আটক করে।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে, নিহত মহিবুরের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জে মর্গে প্রেরন করা হয়েছে।
এদিকে নিহতের সংবাদ পেয়ে হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম মুন্সি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়Read More



Comments are Closed