বিগত ১৭ বছর পেশাজীবী সংগঠনগুলোকে দ্বিধা-বিভক্ত করা হয়েছে: মুক্তাদির
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির’র সাথে সৌজন্য সাক্ষাত করছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার (২০ জুন) সন্ধ্যার পর নগরীর কাজিরবাজারস্থ বাসভবনে সাক্ষাতকালে খন্দকার মুক্তাদির বলেন, পেশাজীবী সংগঠনগুলোকে শক্তিশালী করা প্রয়োজন। বিগত ১৭ বছর পেশাজীবী সংগঠনগুলোকে দ্বিধা-বিভক্ত করা হয়েছে।
সাংবাদিকরা দেশ ও সমাজের দর্পন। সাংবাদিকদের সহযোগিতায় রাজনীতিবীদের ও সরকারের এগিয়ে আসা উচিত। সাংবাদিকদের পেশাজীবী সংগঠনগুলো শক্তিশালী হলে দেশ ও সমাজের উন্নয়নে অগ্রনি ভূমিকা পালন করতে সহায়ক হবে।
এসময় উপস্থিত ছিলেন-এসোসিয়শনের সভাপতি নাজমুল কবীর পাভেল, সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির লিটন, সহসভাপতি শেখ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বি, সহসাধারণ সম্পাদক এস এম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, সদস্য আজমল আলী প্রমূখ।
Related News
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপেরRead More
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More



Comments are Closed