Main Menu

নাটোরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহত চারজনই অটোরিকশার যাত্রী।

Manual8 Ad Code

শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহতরা হলেন, নাটোরের কাজীপাড়ার জিল্লুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৩৭), গাজীপুরের রাজেন্দ্রপুরের আতিক (৩৬), সদর উপজেলার পন্ডিতগ্রামের আহাদ আলীর ছেলে বাবু ও তুষার নামে একজন। নিহত শহিদুল ইসলাম ও আতিকের মরদেহ রাজাশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

Manual6 Ad Code

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, বিকেলে রাব্বী পরিবহন নামে একটি যাত্রবাহী বাস সিরাজগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এটির। এতে ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়।

Manual3 Ad Code

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস আহত তিন জনকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশার চালক বাবুর মৃত্যু হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় আহত অন্য দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশায় থাকা ৪ জনের আর কেউ বেঁচে নেই। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code