Main Menu

ময়মনসিংহে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৬

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বাস ও তিন চাকার যান মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এতে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।

Manual3 Ad Code

শুক্রবার (২০ জুন) রাত পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে উপজেলার ইন্দারাপাড় কুরিয়ার ব্রিজ এলাকায় এ দুর্ঘনা ঘটে।

Manual1 Ad Code

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শ্যামলী বাংলা পরিবহনের বাসটি হালুয়াঘাট থেকে ঢাকায় যাচ্ছিল। আর মাহিন্দ্রাটি ফুলপুর থেকে হালুয়াঘাট যাচ্ছিল। বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর মাহিন্দ্রাটি রাস্তার পাশের একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ যাত্রী মারা যান। পাঁচজন গুরুতর আহত হন।

Manual4 Ad Code

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ব‍্যাপক ভোগান্তির সৃষ্টি হয়।

ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান জানান, মরদেহগুলো উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফুলপুর থানার ওসি আবদুল হাদি বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা ঢাকা পোস্টকে জানান, ঘটনাস্থলে ৫ জনের মৃত্যুর পর উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে আরও ১ জনের মৃত্যু হয়েছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

Manual7 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code