হাসপাতালের বাথরুমে পড়ে করোনা রোগীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা চলছিল তার। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে হাসপাতালের বাথরুমে পড়ে গিয়ে তিনি মারা যান।
মৃত মনসুর রহমানের (৬৫) বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। চিকিৎসকরা বলছেন, করোনা আক্রান্ত ওই ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. আমিনুল ইসলাম কটন জানান, ‘চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মনসুর রহমান অসুস্থ হয়ে গত ৯ জুন হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। পরে তার নমুনা পরীক্ষা করা হলে করোনা ধরা পড়ে। পরে ১৬ জুন তাকে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। তার শ্বাসকষ্ট ছিল ও অক্সিজেন প্রয়োজন হচ্ছিল।’
তিনি জানান, ‘বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন তাকে নিয়ে যান বাথরুমে। এমন রোগীকে সাধারণত আমরা বাথরুমের দরজা বন্ধ না করার জন্যই বলি। কিন্তু তিনি দরজা লাগিয়ে দেন। কিছুক্ষণ পরই বাথরুমে পড়ে গেলে পরিবারের লোকজন ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। পরে দরজা ভেঙে বাথরুমে মনসুর রহমানকে মৃত অবস্থায় পাওয়া যায়।’
Related News
নাটোরের এক গ্রামেই ৪ শতাধিক ‘ঘরজামাই’
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামে স্ত্রী-সন্তান নিয়েRead More
পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন
Manual2 Ad Code মহাসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: রাজশাহী কৃষি উন্নয়ন বাংক পত্নীতলা শাখায় প্রকাশ্যেRead More



Comments are Closed