হবিগঞ্জে থানকাপড়ে মোড়ানো ৫৭ কেজি গাজা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে থানকাপড়ে মোড়ানো ৫৭ কেজি গাজাসহ দুই মাদককারবারীকে আটক করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২০ জুন) ভোর সোয়া ৪টার দিকে
মাধবপুর থানার নারায়নপুরে অভিযান চালিয়ে র্যাব-৯ সিপিসি- ৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল তাদের আটক করে।
আটককৃতরা হলেন মাধবপুর থানার মির্জাপুর গ্রামের মো. জহুর উদ্দিনের ছেলে মো. মনির (৪৭) ও মো. আব্দুল মজিদের ছেলে সাইদুর রহমানকে (৩৬)।
র্যাব সদস্যরা তাদের হেফাজত থেকে রঙিন থানকাপড়ে মোড়ানো ৫৭ প্যাকেট গাজা জব্দ করেন। প্রতিটি প্যাকেটে ছিল ১ কেজি করে গাজা।
মনির ও সাইদুরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed