সিলেটে গরু বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সড়কে থাকা গরুকে বাঁচাতে গিয়ে সিএনজি চালিত অটোরিকশা উল্টে এক যুবক মারা গেছে। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে সিলেটের এয়ারপোর্ট থানাধীন সিঙ্গারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান (৩৫) গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় দমদমা হাওর এলাকার কবির আহমদের ছেলে।
দুর্ঘটনায় সাইদুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।
ওসি জানান, বৃহস্পতিবার বিকেলে সিঙ্গারচর এলাকায় সড়কের উপরে থাকা একটি গরুকে বাঁচাতে গিয়ে আকস্মিক ব্রেক কষেন অটোরিকশার চালক। এসময় অটোরিকশাটি উল্টে যায়। এতে গুরুতর আহত হন অটোরিকশার যাত্রী সাইদুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed