Main Menu

মাধবপুরে চাচার হাতে ভাতিজি খুন

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের এক্তিয়ারপুরে সুমাইয়া (১০) নামে ৪র্থ শ্রেণির ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে চাচা। সুমাইয়া ওই গ্রামের বেনু মিয়ার মেয়ে।

সোমবার (১৬ জুন) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা বেনু মিয়ার সঙ্গে তার ভাই রেনু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মাঝে প্রায়ই ঝগড়াঝাটি হত।

ঘটনার সময় আবারও দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হলে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেনু মিয়ার কন্যা সুমাইয়াকে কুপিয়ে গুরুত্বর আহত করে রেনু মিয়া।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এরপর পথিমধ্যে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

Share





Related News

Comments are Closed