সিলেটে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে কোটি টাকার বেশি ভারতীয় চোরাই পণ্য এবং পশু জব্দ করেছে বিজিবি।
বিজিবি’র ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপি’র টহল দল সোমবার (১৬ জুন) রাত ও মঙ্গলবার (১৭ জুন) ভোরে এসব মালামাল জব্দ করে।
বিজিবি জানায়- সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় তামাবিল, প্রতাপপুর, পান্তুমাই, বিছনাকান্দি, দমদমিয়া, বাংলাবাজার বিওপি’র জোয়ানরা অভিযান চালিয়ে ১ কোটি ২০ লাখ ২ হাজার ৬শ টাকার ভারতীয় শাড়ি, ব্লেড, স্ক্রিন ক্রিম, গরু, চিনি, সাবান, বিস্কুট, শ্যাম্পু, অলিভ ওয়েল, টুথপেস্ট, চিংড়ী-পোনা এবং বাংলাদেশ হতে ভারতে পাচারকালে শিং মাছ জব্দ করে।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন- সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed