সুনামগঞ্জে অপহৃত কিশোরী নরসিংদীতে উদ্ধার, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকা থেকে অপহৃত এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্প। অভিযানে অপহরণকারী মো. বাহাদুর ইসলামকে (২২) গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান র্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্প কমান্ডার জুয়েল রানা।
গ্রেফতার হওয়া অপহরণকারী বাহাদুর ইসলাম কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার লক্ষ্মীগঞ্জের মমরদিয়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
র্যাব জানায়, ১৩ জুন সকালে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ওই কিশোরীকে (১৩) জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করেন অভিযুক্ত বাহাদুর ইসলাম ও তাঁর সহযোগীরা। ঘটনার পর পরিবার মামলা করলে র্যাব-১১, সিপিএসসি নরসিংদী তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৬ জুন দিবাগত রাত ২টা ৩০ মিনিটে মনোহরদী থানার হাতিরদিয়া বাজারসংলগ্ন হাজী নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয় এবং মূল অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে নরসিংদী র্যাব ক্যাম্পের কমান্ডার জুয়েল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। পরে তাঁদের বিশ্বম্ভরপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামসুদ্দিন সাদ্দামRead More
তাহিরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দিয়েছেRead More



Comments are Closed