সিলেটে আবাসিক হোটেল থেকে ৫ নারী-পুরুষ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে নারীসহ ৫জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে নগরীর দক্ষিণ সুরমার ঢাকা প্যালেস আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, নগরীর দক্ষিণ সুরমা এলাকার ঢাকা প্যালেস আবাসিক হোটেলের বিভিন্ন কক্ষে আকস্মিক অভিযান পরিচালনা করে অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জন পুরুষ ও ২ জন নারীসহ মোট পাচঁ জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- ফাহিম আহমেদ (২৩), রেজুয়ান আহমেদ রফি (২৪), মো. শাহীদুল ইসলাম (২৭), রিমু আক্তার (২০), রানী বেগম(৩২)।
সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার নগরীর দক্ষিণ সুরমা এলাকার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
দরগা মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানকৃত টাকার ভাগ-বাটোয়ারা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিতRead More
সিলেট শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবেঃ সিসিক প্রশাসক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি সবুজ ও প্লাস্টিক দূষণমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে ভবিষ্যৎ প্রজন্মকেRead More



Comments are Closed