চুনারুঘাটে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে চুনারুঘাট উপজেলার পাইকপাড়া গ্রামের পুকুর থেকে গৃহবধু ইসমত আরা(৩৫) এর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল। তিনি ওই গ্রামের মর্তুজ আলীর স্ত্রী।
সোমবার (১৬ জুন) সকাল ১০ টায় চুনারুঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম লিডার আবুল কালাম সহ একটি দল পুকুর থেকে গৃহবধূ ইসমত আরার মরদেহ উদ্ধার করেন।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানাযায়,চুনারুঘাট উপজেলার ৪ নং পাইকপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মর্তুজ আলীর স্ত্রী ইসমত আরা সকাল ৬ টা থেকে সাড়ে ৬ টার মধ্যে কোন এক সময় কাপড় চোপড় নিয়ে বাড়ির পুকুরে যান। এরপর তার কোন সন্ধান পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পুকুর পাড়ে তার ব্যবহৃত কাপড়-চোপড় দেখে সন্দেহ হয়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস অফিস ও থানায় খবর দেন।
ফায়ার সার্ভিস এর কর্মীরা এসে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন। তবে কি কারনে তার মৃত্যু হল ঘটনাটি এখনও রহস্যজনক।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নুর আলম বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে। মরদেহর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গত তিন মাস পূর্বে চুনারুঘাটের উসাইনগর গ্রামের বাসিন্দা ইসমত আরা এর সাথে পাইকপাড়া গ্রামের মোর্তুজ আলীর বিয়ে হয়।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed