Main Menu

কুলাউড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে হত্যা, ঘাতক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় আলোচিত স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুম (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক জুনেল মিয়াকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ জুন) রাত ১২টার দিকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদপুর গ্রামে নিজ বাড়ি থেকে জুনেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৬ জুন) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান।

পুলিশ জানিয়েছে, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে ঘাতক জুনেল।

জুনেলের দেওয়া তথ্য অনুযায়ী মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, বেশ কিছুদিন ধরে জুনেল মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু মেয়েটি সেই প্রস্তাবে সাড়া দেয়নি। ১২ জুন স্থানীয় একটি কোচিং সেন্টার থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে জুনেল আবারও তাকে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু মেয়েটি প্রস্তাব প্রত্যাখান করায় ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে মুখ চেপে ধরে তাঁকে শ্বাসরোধে হত্যা করে পাশের ছড়ার ঝোপে মরদেহ ফেলে পালিয়ে যান।

নিহত স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুম (১৫)

এর আগে ১৪ জুন বিকেলে নিখোঁজের দুইদিন পর বাড়ির পাশের ছড়া থেকে আনজুমের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন মেয়েটির মা। পরে বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার রাতে জুনেলকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান বলেন, হত্যা মামলায় গ্রেপ্তার জুনেলকে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে। সেখানে ১৬৪ ধারায় তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হবে।

Share





Related News

Comments are Closed