২ হাজার কোটি টাকা পাচার, স্বামীসহ দুদকের জালে সাবেক হাইকমিশনার মুনা
বৈশাখী নিউজ ডেস্ক: বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রায় দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমেটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১২টি ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে আনুমানিক ২ হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
সোমবার (১৬ জুন) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন।
তিনি বলেছেন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ পরস্পর যোগসাজশে জেনারেশন নেক্সট ফ্যাশনসহ ১২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান (ইউসিবিএল, ব্যাংক এশিয়া, ইবিএল, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনবিএল, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এবি ব্যাংক) থেকে ঋণ নিয়ে আনুমানিক ২ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন।
Related News
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More
অস্তিত্বহীন ‘নারীর’ প্রেমের ফাঁদে ইতালি প্রবাসী: খোয়ালেন ৭ লাখ টাকা!
বৈশাখী নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারী সেনা সদস্য সেজে প্রতারণার মাধ্যমে ইতালি প্রবাসীRead More



Comments are Closed