কুলাউড়ায় নিখোঁজের দু’দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজ হওয়ার ২ দিন পর এক স্কুলছাত্রীর মরদেহ পাওয়া গেছে।
শনিবার (১৪ জুন) বিকাল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নাফিসা আনজুম (১৫) ওই স্কুলছাত্রী গত বৃহস্পতিবার (১২ জুন) সকালে কোচিং সেন্টারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। সে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর গ্রামের বাসিন্দা এবং শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সুত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার ২ দিন পর শনিবার (১৪ জুন) বিকাল ৫ টার দিকে স্থানীয় দাউদপুর জামে মসজিদের অদূরে খালের পাশের একটি জঙ্গলে আনজুম এর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আপছার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed